নমস্কার আরামবাগবাসী,


আরামবাগ আমার কাছে শুধু একটি বিধানসভা এলাকা নয়, এটি আমার আপনজনের পরিবার। আপনাদের ভালোবাসা, আস্থা ও আশীর্বাদই আমাকে মানুষের পাশে থেকে কাজ করার শক্তি দেয়।

আরামবাগের উন্নয়ন, সাধারণ মানুষের সমস্যা সমাধান এবং এলাকার সার্বিক অগ্রগতির লক্ষ্যে আমি নিরন্তর কাজ করে চলেছি। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, পানীয় জল, কৃষি ও নাগরিক পরিষেবা প্রতিটি ক্ষেত্রেই আরামবাগকে আরও উন্নত ও সমৃদ্ধ করে তোলাই আমার লক্ষ্য।

এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আরও কাছাকাছি আসতে এবং আপনাদের সমস্যার কথা জানতে ও তার সমাধানে সহযোগিতা করতে এসেছি। আপনার মতামত, অভিযোগ ও পরামর্শ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

        *আপনাদের সমস্যা আমাদের সমস্যা।

        * আপনাদের উন্নয়নই আমাদের অঙ্গীকার।

        *আসুন, সকলের সহযোগিতায় গড়ে তুলি আরও উন্নত, সুন্দর ও সমৃদ্ধ আরামবাগ।


                                                                                                                          হেমন্ত বাগ

                                                                                                               বিধায়ক, আরামবাগ